অন্তর্মুখীকে জাগানোর কৌশল

আমুদরিয়া নিউজ : তাদের এক তরুণ বন্ধুকে চমকে দেওয়ার চেষ্টা করছিল তার কিছু বন্ধু। তবে মুশকিল হল যাকে চমকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সে ইন্ট্রোভার্ট। এ এক চ্যালেঞ্জও বটে। সে যখন সিড়ি দিয়ে উঠে এল বন্ধুরা প্রথমে তাকে পেছন দিক এসে হঠাত হা করে চেঁচিয় উঠল। সে একটুও না চমকে শান্ত মতো পাশ কাটিয়ে চলে গেল। সে যখন দরজা দিয়ে ভেতরে ঢুকল বন্ধুরা দরজার পেছন থেকে আবার হা করে চেঁচিয়ে উঠল। সে তাতেও নিশ্চল। এবার বন্ধুরা বড় ছক কষল। সে যখন সোফায় এসে বসল বন্ধুরা তার পাশে এসে শান্তভাবে বসল। তাকে জিজ্ঞাসা করা হল, সে কী চাকরির পরীক্ষা দিতে যেতে চায় কি না। এবার ইন্ট্রোভার্ট বন্ধুর টনক নড়ল। জামাকাপড় পরে রোদের মধ্যে দশ কিলোমিটার বাসে করে গিয়ে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে ভেবেই তার কালঘাম ছুটে গেল। হঠাত ভয়ার্ত কন্ঠে বলে উঠল, ‘বাঁচাও।’ ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, এ হল ইন্ট্রোভার্ট। তাকে বাহ্যিক শব্দ নাড়া দেয় না। তবে কোনও চিন্তা ভেতরে ভেতরে নাড়া দিলেই বেঁকে বসে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *