একটি চাকা নেই, তবুও নিরাপদে নামল বিমান

আমুদরিয়া নিউজ : ক্যামেরায় ধরা পড়েছে এক আজব বিমান অবতরণ। বিমান অবতরণের এমন ভিডিও বোধহয় দুর্লভ। উপর থেকে ধীরে ধীরে নেমে আসছে মাটির দিকে। রানওয়েতে নামার আগ মুহূর্তে হঠাৎ ক্যামেরা তার চাকায় ফোকাস করল। একি। বিমানের চাকা রয়েছে কেবল একটি। কিন্তু নেমে এল ঠিক। আরেকটি চাকার বদলে প্লেনের পাখার নীচে লাগানো জেটে ভর দিয়ে থেমে গেল রানওয়েতে। এইরকম অবতরণ সফল করেছেন পোল্যান্ডের এক পাইলট। বিমানটি একটি বোয়িং ৭৩৭। নেটিজেনরা কমেন্টে পাইলটকে সাবাসী দিয়েছেন ঠিকই। কেন বিমানটিতে কেন একটি চাকাই কেবল ছিল তা জানা যায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *