রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ! ভয়ঙ্কর কাণ্ড চিনে

আমুদরিয়া নিউজ: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল চিনের শ্যানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানা। জানা গিয়েছে, মঙ্গলবার শ্যানডং প্রদেশের ওয়েইফ্যাং শহরের ঘটনা। এটি একটি শিল্পাঞ্চল। সেখানে একটি রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল এবং দমকলের ২৩০টি ইঞ্জিন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তিন কিলোমিটার দূর পর্যন্ত বহু ঘরের জানলার কাচ ভেঙে গিয়েছে।  এখনও পর্যন্ত আহত বা নিহতের নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করেনি প্রশাসন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *