কাটল ৮ বছরের খরা, এশিয়ান অ্যাথলেটিক্সে দেশকে সোনা এনে দিলেন গুলবীর

আমুদরিয়া নিউজ: কাটল আট বছরের খরা। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটার রেসে দেশকে সোনা এনে দিলেন গুলবীর সিং। ২০১৭ সালের পর এই প্রতিযোগিতায় ফের সোনা জিতল টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়ার গুমিতে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনই ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন গুলবীর। দৌড় শেষ করতে ২৮ মিনিট ৩৮.৬৩ সেকেন্ড সময় নেন তিনি।  উত্তরপ্রদেশের বাসিন্দা ২৬ বছরের গুলবীর ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। শেষ বার ২০১৭ সালে এশিয়ান অ্যাথলেটিক্সে ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ভারতের জি লক্ষ্মনণ। তার পরে গত আট বছরে কেউ সোনা জিততে পারেননি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *