সমুদ্রে উলটে গেল বোট, পুরীতে দুর্ঘটনার কবলে সস্ত্রীক সিএবি সভাপতি স্নেহাশিস

আমুদরিয়া নিউজ: পুরীতে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অর্পিতা। জানা গিয়েছে পুরীর সমুদ্রে তাঁদের স্পিডবোট উলটে যায়। তবে বড়সড় বিপদ হয়নি সিএবি সভাপতি স্নেহাশিস ও তাঁর স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায়ের। লাইফগার্ডদের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁদের। পরে সংবাদমাধ্যমে স্নেহাশিস বলেন, “জীবন বিপন্ন হয়ে পড়েছিল। ফেরি উল্টে গিয়েছিল। মৎস্যজীবী ও স্থানীয় মানুষেরা আমাদের বাঁচিয়েছেন। জগন্নাথের কৃপায় দ্বিতীয় জীবন পেলাম।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *