মহানায়িকাকে ভুলল বাংলাদেশ, বদলে ফেলা হল সুচিত্রা সেনের নামাঙ্কিত হস্টেলের নাম

আমুদরিয়া নিউজ: এবার বাংলাদেশ থেকে মুছে গেল সুচিত্রা সেনের নাম। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে থাকা এক ছাত্রীনিবাসের নাম ছিল ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’। এবার আচমকাই বদলে দেওয়া হল নাম। সুচিত্রা সেনের নাম বদল করে রাখা হল ‘জুলাই ছাত্রীনিবাস’। কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক ভিটে ছিল পাবনায়। সেখানকার গোপালপুরে শৈশবের অনেকটা সময় কাটিয়েছেন মহানায়িকা। তবে বিয়ের পর কলকাতায় চলে আসেন তিনি। যেহেতু তিনি জন্মসূত্রে পাবনার মেয়ে ছিলেন। তাই তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই সেই হস্টেলের নাম দেওয়া হয়েছিল ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’। এবার সেই নাম বদলে ফেলা হল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে নামাঙ্কিত দুটি হলের নামও পরিবর্তন করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *