নেটওয়ার্ক সমস্যায় বিপর্যস্ত স্পেন, ব্যাহত মোবাইল পরিষেবা

আমুদরিয়া নিউজ: সম্প্রতি দেশব্যাপী বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছিল স্পেন।  সেই সময় বিদ্যুৎবিভ্রাটের মুখে পড়েছিল ফ্রান্স, পর্তুগালও। সেই ঘটনার সপ্তাহ চারের মাথায় এ বার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয়েছে গোটা স্পেন। সে দেশের সমস্ত শীর্ষ স্থানীয় পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির নেটওয়ার্ক ব্যবস্থা বিপর্যস্ত। গ্রাহকেরা ফোন করতে পারছেন না, পাঠাতে পারছেন না টেক্সটও! মোবাইলের ইন্টারনেট পরিষেবাও কাজ করছে না। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্পেনের শীর্ষ স্থানীয় টেলিকম সংস্থা টেলিফোনিকার সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিই সমস্যায় পড়েছে। জানা যাচ্ছে টেলিফোনিকার নেটওয়ার্ক ‘আপগ্রেড’ করার কাজ চলছিল। সেই কাজের কারণেই এই বিভ্রাট। তবে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এমনকি স্পেনের জাতীয় জরুরি নম্বর ১১২-এর পরিষেবাও থমকে যায়।। কয়েকটি অঞ্চলে বিকল্প নম্বর দেওয়া হয়। তবে তাতে সমস্যা মেটেনি। স্পেনের ডিজিটাল মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *