পিছোল ভারত-পাক ডিজিএমও বৈঠকের সময়!

আমুদরিয়া নিউজ: পিছোল ভারত-পাকিস্তানের মধ্যে ডিজিএমও পর্যায়ের বৈঠকের সময়। সোমবার দুপুর ১২ টা নাগাদ  হটলাইনে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু জানা যাচ্ছে, এই বৈঠক পিছিয়ে গিয়েছে। দুুপুরের বদলে বিকেল ৫টা নাগাদ বৈঠক হতে পারে। কেন পিছিয়ে গেল সময় তা অবশ্য জানা যায়নি। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্য। সেদিন সংঘর্ষবিরতি কার্যকরের সময় ঘোষণা করা হয়েছিল সোমবার দুপুর ১২টায় দু’দেশের ডিজিএমও-এর মধ্যে কথা হবে। হটলাইনে এই বৈঠক হওয়ার কথা।

এই বৈঠকে থাকবেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও কাসিফ আবদুল্লা। সেই বৈঠক পিছিয়ে গেল। এদিকে এদিন ডিজিএমও বৈঠকের আগে  দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রী মোদির বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। আলোচনায় ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান এবং সেনা সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অনিল সিং চৌহান। ডিজিএমও-র বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *