পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করায় গম্ভীরকে খুনের হুমকি! পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

আমুদরিয়া ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করায় খুনের হুমকি দেওয়া হয়েছিল প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। সেই ঘটনার তদন্তে নেমে গুজরাতের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়কে আটক করল পুলিশ। ধৃতের নাম জিগ্নেশ পারমার।২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই প্রতিবাদ জানিয়েছিলেন গম্ভীর। সমাজমাধ্যমে নিন্দা করেছিলেন। তারপরই খুনের হুমকি পান ভারতীয় দলের প্রধান কোচ।

বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। বলেছিলেন যে, তিনি ২২ এপ্রিল বিকেল এবং সন্ধ্যার সময়ে দু’টি ইমেল পেয়েছিলেন। দু’টিতেই লেখা ছিল- ‘আই কিল ইউ’। এর অর্থ হল, ‘আমি তোমাকে মেরে ফেলব’। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে আইসিস কাশ্মীরের অংশ বলে দাবি করেছিলেন।ঘটনারই তদন্ত করতে গিয়ে জিগ্নেশকে আটক করে পুলিশ।

গম্ভীর ও তাঁর পরিবারের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি নিয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন জানান, জিগ্নেশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আপাতত ওঁকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, ওঁর মানসিক সমস্যা রয়েছে। ঘটনার পেছনে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *