আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের একটি গ্রামের এক কিশোরীকে অপহরণ করে হাত পা বেঁধে লাগাতার দু মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপহরণের ঘটনা ২ জানুয়ারি মাসে। দুমাসের মাথায় কিশোরীটি পালিয়ে বাড়িতে পৌঁছে সব জানায়। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তার পরে সপ্তাহ গড়াতে চললেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে এলাকায় ক্ষোভ দানা বাঁধছে।
Total Views:
0