আমুদরিয়া নিউজ: ভারতের তামিলনাড়ুর সদ্য উদ্বোধন হওয়া একটি বিশাল ও অত্যাধুনিক ‘মেগা লাইব্রেরি’ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও কেলেঙ্কারি। অভিযোগ উঠেছে, এই লাইব্রেরির সংগ্রহে থাকা বহু বই মানুষের লেখা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সাহিত্যিক, গবেষক এবং পাঠক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনেকেরই প্রশ্ন, বিপুল অর্থ ব্যয়ে তৈরি এই সরকারি গ্রন্থাগারে কীভাবে কোনো যাচাই-বাছাই ছাড়াই এআই-নির্মিত নিম্নমানের বই জায়গা পেল। এই ঘটনার পেছনে কোনো দুর্নীতি বা অর্থ আত্মসাতের চক্র কাজ করছে কি না, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। বিতর্কের মুখে পড়ে লাইব্রেরি কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
Total Views:
0