কুম্ভ মেলায় যাওয়ার পথে ভয়াবহ দূর্ঘটনা,মৃত ১ পুণ্যার্থী, আহত ১৩

আমুদরিয়া নিউজ : প্রয়াগরাজে কুম্ভ মেলায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। পুণ্যার্থীদের পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়। আহত হন ১৩ জন পুণ্যার্থী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নক্সালবাড়ি সাতভাইয়া এলাকায়। আসাম থেকে কুম্ভ মেলায় যাচ্ছিল পুণ্যার্থীদের ওই গাড়িটি। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন নক্সালবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।

এরপর আহতদের উদ্ধার করে নক্সালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মৃত পূনার্থীর নাম নিরঞ্জন সরকার (৩৫)। তিনি আসামের বাসিন্দা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *