ভারতের মহিলারা ২৪ হাজার টন সোনার মালিক

আমুদরিয়া নিউজ : বিশ্বের কোন দেশের মহিলাদের কাছে বেশি সোনা রয়েছে জানেন!
সৌদি আরব নয়, চিন নয়, দুবাই নয়। উত্তরটা হলো ভারত।
হ্যাঁ ঠিক শুনেছেন। আমাদের দেশের মহিলারাই সবচেয়ে বেশি সোনা ব্যবহার করেন। যার মধ্যে শুধুমাত্র দক্ষিণ ভারতেই গোটা দেশের ৪০% সোনা পাওয়া যায়।
সোনা যেন ঐশ্বর্য, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। ভারতীয় মহিলাদের সোনার সাথে সম্পর্ক আজকের নয়। এটি অনেক অনেক কাল থেকে চলে আসছে।
সোনা ও ভারতীয় মহিলাদের সম্পর্কের গভীরতা চোখে পড়ে বিয়ের মত অনুষ্ঠানের সময়। সোনার গয়না ছাড়া এসব এখনও যেন সম্ভব নয়।
দেশ এখন অতি আধুনিক। ডিজিটাল যুগ। প্লাটিনাম এসেছে। যত উন্নত হোক, সোনা সোনাই। সোনার চাহিদাও কমে না। বিয়েতে সোনার গয়না হোক বা সোনার বার, সোনা উপহার দেওয়া ভারতীয় ঐতিহ্য ছিল, আছে থাকবে।
সেই কারমেই হয়তো ভারতীয় মহিলারা প্রায় ২৪ হাজার টন সোনার মালিক। যা বিশ্বের মোট উত্তোলিত সোনার ১১%। এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে সোনার গয়নার হাত বদল হয়ে থাকে। এটাই ভারতীয় সংস্কৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য।

এবার সোনার খনি নিয়ে কিছু তথ্য শেয়ার করি।
বিশ্বের বৃহত্তম সোনার খনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায়। নেভাদার সোনার খনি বিশাল।
দ্বিতীয় বৃহত্তম সোনার খনি রয়েছে ইন্দোনেশিয়ার গ্রাসবার্গে।
তৃতীয় বৃহত্তম সোনার খনি আছে রাশিয়ার অলিম্পিয়াদায়।
উজবেকিস্তানের কিজিলকুম মরুভূমিতে রয়েছে মুরুনতাউ বিশ্বের বৃহত্তম খোলা-পিট সোনার খনি।
ভারতের সোনার খনি কর্ণাটকে।
কর্ণাটকে ভারতের একমাত্র সোনার খনি রয়েছে। ভারতের বিখ্যাত সোনার খনি কোলার গোল্ড ফিল্ডস, যা কেজিএফ নামেই বিখ্যাত। এই নামে একটি সিনেমা জনপ্রিয় হয়েছে।

প্রতিবেদক : সন্ধ্যা দত্ত, ইংরেজি অনার্সে স্নাতক। কনটেন্ট রাইটার। আমুদরিয়া তাঁর প্রথম কর্মস্থল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *