দিল্লি হাইকোর্টে খারিজ তৃণমূল সাংসদ সাকেতের আর্জি, গুনতে হবে ৫০ লক্ষ জরিমানা!

আমুদরিয়া নিউজ: কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর বিরুদ্ধে সমাজমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে গত বছরের জুলাই মাসে সাকেতের ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিল দিল্লি হাই কোর্ট। মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল আদালত। ফলে সমাজমাধ্যমে অবমাননাকর পোস্ট করার জন্য সাকেতকে গুনতেই হবে ৫০ লক্ষ জরিমানা।

২০২১ সালের জুন মাসে পুরী দম্পতির সুইজারল্যান্ডে কেনা একটি অ্যাপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকেত। তাঁর অভিযোগ ছিল হরদীপ সিং পুরী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী দুর্নীতির টাকায় ওই অ্যাপার্টমেন্ট কিনেছেন। ওই ঘটনায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ট্যাগ করে ইডির তদন্ত দাবি করেন তিনি। কিন্তু পুরী দম্পতি ওই সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাকেতের বিরুদ্ধেই মানহানির মামলা করেন। সেই মামলায় দিল্লি হাই কোর্ট সাকেতকে দোষী সাব্যস্ত করে ৫০ লক্ষ জরিমানা করে। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন সাকেত। সেই আবেদন খারিজ করে দিল্লি হাই কোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব তাঁর নির্দেশে জানিয়েছেন, আইন মেনে ১৮০ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর কথা। কিন্তু সাকেত তা করেননি। তাই আবেদন খারিজ করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *