নাবালিকাকে গণধর্ষণ-খুন! ৩ জনের ফাঁসির নির্দেশ জলপাইগুড়ি পকসো আদালতের

আমুদরিয়া নিউজ: জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ-খুনের ঘটনায় ৩ জনকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। ঘটনার ৫ বছর পর বৃহস্পতিবার অভিযুক্ত রহমান আলি, জামিরুল হক ও সামিরুল হকের সাজা ঘোষণা হল।  ২০২০ সালের ১০ আগস্ট জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের এক স্কুলছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।  তদন্তে নেমে ছাত্রীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজন গ্রেপ্তার হয়। পুলিশ তদন্তে জানতে পারে ওই নাবালিকাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। বৃহস্পতিবার তিনজনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনান বিচারক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *