ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল বিমান, অন্তত তিনজনের মৃত্যু

আমুদরিয়া নিউজ: ক্যালিফর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটি বিমান। ছয় আসন বিশিষ্ট অসামরিক ওই বিমানটি বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েছে। বিমান দুর্ঘটনার ফলে স্যান দিয়েগোর অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরে যায়। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি দুমড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার ফলে গোটা এলাকায় বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছে। স্যান দিয়েগোর পুলিশ বিভাগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। কেউ জ্বালানির গন্ধ পেলে বা বিমানের কোনও ধ্বংসাবশেষ দেখতে পেলেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। জানা যাচ্ছে স্যান দিয়েগোর কাছে মন্টগোমেরি-গিব্‌স এগ্‌জ়িকিউটিভ বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। কী কারণে আচমকা বিমানটি ভেঙে পড়ল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *