আমেরিকার পার্কে চলল এলোপাথাড়ি গুলি! মৃত ২ দমকলকর্মী

আমুদরিয়া নিউজ: বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল দুই দমকল কর্মীর। আমেরিকার ইডাহোর ঘটনা। জানা গিয়েছে, রবিবার ইডাহোর কুটিনাই কাউন্টি অঞ্চলে অবস্থিত একটি পার্কে আচমকা আগুল লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঠিক সেই সময়ে হঠাৎই দমকলকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক। এরপরই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। হামলাকারীর ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জন দমকলকর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘিরে ফেলে গোটা এলাকা। তবে তার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারী। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *