নিজে ভর্তি হতে পারেননি বলেই কি ট্রাম্পের রাগ হার্ভার্ডের ওপরে, বিতর্ক

আমুদরিয়া নিউজ: আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত ক্ষেপে গেলেন কেন তা নিয়ে এখন নানা জল্পনা বাড়ছে। যেমন, কেউ কে মনে করেন, ট্রাম্পের ছেলে ব্যারন হার্ভার্ডে সুযোগ পাননি বলে ট্রাম্প সেই ক্ষোভে এ সব করছেন। ট্রাম্পের জীবনীকার মাইকেল ওলফের সন্দেহ, ট্রাম্প কলেজ জীবনে হার্ভার্ডে ভর্তি হতে পারেননি বলে ক্ষোভ রয়েছে তাঁরও।
যদিও হোয়াইট হাউসের একজন মুখপাত্র ওলফের ওই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি লেখক মাইকেল ওলফের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন। ট্রাম্প সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের চুক্তি বাতিল করেছেন। ফলে, বিশ্ববিদ্যালয়টি নতুন বিদেশি ছাত্র ভর্তি করতে পারবে না। এতে প্রায় ৬৭ হাজার বিদেশি পড়ুয়ার ওপর প্রভাব পড়েছে।
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড একটি মামলা করেছে। প্রশাসনের ওই পদক্ষেপকে আইন ও বাক্‌স্বাধীনতার অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। আমেরিকার একটি আদালত ওই পদক্ষেপের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *