কেন রাজস্থান রয়্যালস ছেড়েছেন সঞ্জু? আইপিএল শুরুর আগে দিলেন উত্তর

আমুদরিয়া নিউজ : আইপিএলে এই প্রথমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন সঞ্জু স্যামসন। সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরমে একটি অনুষ্ঠানে কেন তিনি রাজস্থান রয়্যালস ছেড়েছেন তাঁর ব্যাখ্যা দিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, “আমি রাজস্থান রয়্যালস ছেড়েছি, কারণ আমার মনে হয়েছিল দলটির সঙ্গে আমার সময় শেষ হয়ে গেছে। যদি আমরা এখনও তাদের মুখোমুখি হই, আমি আমার সেরা ক্রিকেটটাই খেলব।’

আইপিএল ২০২৬-এর মেগা নিলামে রাজস্থান সঞ্জুকে চেন্নাই সুপার কিংসের কাছে ট্রেড করে। সঞ্জুর বিনিময়ে রাজস্থান রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে পায়। দলের অধিনায়কের দায়িত্বে আসেন রিয়ান পরাগ।

উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন। সদ্য সমাপ্ত হওয়া T20 বিশ্বকাপ ২০২৬-এ সঞ্জু সেমিফাইনাল ও ফাইনালে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ইনিংস খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও পেয়ছেন।IPL ২০২৬-এও সঞ্জু তাঁর সেই বিধ্বংসী ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন।

চেন্নাইয়ে তিনি সম্ভবত আয়ুষ মাত্রের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামবেন। দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়ড়  ব্যাট করতে নামবেন তিন নম্বরে। ওই অনুষ্ঠানেই সঞ্জু বলেন, “এই প্রথম আমি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলব। কিন্তু, মাঠে আমি আমার আবেগকে শাসন করতে দেব না।”

ক্রিকেট অনুরাগীরা এবার সঞ্জু স্যামসন ও মহেন্দ্র সিং ধোনিকে একই টিমে খেলতে দেখার জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *