ভোটকেন্দ্রে কী কী সুবিধা পাবেন ভোটাররা? নির্দেশিকা জারি কমিশনের

আমুদরিয়া নিউজ:  ভোট দিতে গিয়ে যদি কারো তেষ্টা পায় মিলবে পানীয় জল, ভোটারদের অপেক্ষা করার জন্য থাকবে বসার ব্যবস্থা। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রেই থাকবে শৌচাগার। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য থাকবে উপযুক্ত ঢালযুক্ত র‍্যাম্প। এছাড়াও থাকবে মানসম্মত ভোটদান কক্ষ এবং সঠিক নির্দেশিকা চিহ্ন।

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে আর সামান্য সুবিধাটুকু পাবে না জনগণ, তাই কখনো হয়? ভোটারদের সমস্ত সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে তাই এবার বেশকিছু পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

কমিশনের নির্দেশ, প্রতিটি ভোটকেন্দ্রেই ‘ভোটার সহায়তা পোস্টার’ লাগানো হবে। ভোটকেন্দ্রের বিবরণ, প্রার্থীদের তালিকা, কী করা যাবে আর কী করা যাবে না, কীভাবে ভোট দিতে হবে সমস্তই সেখানে স্পষ্ট করে লেখা থাকবে।

পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে ‘ভোটার সহায়তা বুথ’ স্থাপন করা হবে, যেখানে বুথ লেভেল অফিসার বা কর্মকর্তাদের একটি দল থাকবে। তারা ভোটারদের তাদের ভোটকেন্দ্রের নম্বর ও ভোটার তালিকায় ক্রমিক নম্বর খুঁজে পেতে সাহায্য করবেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *