ভোটে তৃণমূল, জানালেন মজিদ মাস্টার

আমুদরিয়া নিউজ :একসময় বারাসত ২ নম্বর ব্লকে সিপিএমের প্রভাবশালী নেতা ছিলেন ‘মজিদ মাস্টার’। তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। খুন, সন্ত্রাস-সহ নানা অভিযোগে তাঁর নাম জড়ায় এবং ২০১১ সালের আগে তিনি গ্রেপ্তারও হন। পরে ২০১৬ সালে সিপিএম ছেড়ে রাজনীতি থেকে সরে দাঁড়ান।

বর্তমানে আশি পেরোনো মজিদ মাস্টার জানান, বিজেপিকে আটকাতে বাংলায় একমাত্র তৃণমূলই সক্ষম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, ২০২১ সাল থেকে তৃণমূলকে ভোট দিচ্ছেন এবং আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপিকে রুখতে তৃণমূলকেই ভোট দেবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *