খামেনেইকে হত্যার ছক কষেছিল ইজরায়েল! থামান ট্রাম্প?

আমুদরিয়া নিউজ:  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেইকে হত্যার ছক কষেছিল ইজরায়েল। কিন্তু ট্রাম্পের আপত্তিতে পিছু হটেন নেতানিয়াহু। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন দুই শীর্ষ মার্কিন আধিকারিক। তাঁরা সংবাদ মাধ্যমকে জানান ইজ়রায়েল আমেরিকাকে জানিয়েছিল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার সুযোগ পেয়েছে তারা। কিন্তু তাতে আপত্তি জানান ট্রাম্প। যেহেতু ইরানিরা কোনও আমেরিকার নাগরিকের কোনও ক্ষতি করেনি, সেহেতু ইজরায়েলের এই ধরণের পরিকল্পনায় সঙ্গ দেয়নি আমেরিকা। তবে ট্রাম্প নিজেই সরাসরি ইজ়রায়েলকে এই বার্তা দিয়েছিলেন কি না, তা স্পষ্ট করেননি ওই আধিকারিকেরা। যদিও আমেরিকার আধিকারিকদের ওই দাবি অস্বীকার করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, “অনেক ভুয়ো খবর ছড়ায়, যা নিয়ে কখনও কথাবার্তাই হয়নি। আমি এটি নিয়ে ভাবতে চাই না।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *