উগান্ডার প্রেসিডেন্ট ভোটের বিরোধী প্রার্থীকে হেলিকপ্টারে তুলে নিল সেনা

আমুদরিয়া নিউজ : উগান্ডার প্রেসিডেন্ট ভোট হয়ে গিয়েছে। আজ, শনিবারই ফল প্রকাশের কথা। তার আগে শুক্রবার বিরোধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ববি ওয়াইনকে তাঁর বাড়ি থেকে সেনা হেলিকপ্টারে জবরদস্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ববি ওয়াইনেরর দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম। সেই দল অভিযোগ করেছে, তাদের নেতাকে কেন, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানানো হয়নি। বৃহস্পতিবার উগান্ডার প্রেসিডেন্ট পদের জন্য ভোটগ্রহণ হয়েছে। ভোটের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওই দেশের সময় অনুসারে আজ শনিবার বিকেল ৪টে নাগাদ ভোটের ফল প্রকাশ করা হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *