আমুদরিয়া নিউজ: জার্মানির সার্বভৌমত্ব ও সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে ‘জার্মানির রাজা’ হিসেবে ঘোষণা করা পিটার ফিৎজেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে এবার আদালতে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, এই স্বঘোষিত রাজা দেশের অভ্যন্তরে একটি সুসংগঠিত সশস্ত্র অপরাধী দল বা উগ্র ডানপন্থী গোষ্ঠী গড়ে তুলেছিলেন, যা জার্মানির গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল।
ফিৎজেক তার অনুসারীদের নিয়ে নিজস্ব মুদ্রা, আইডি কার্ড এবং একটি সমান্তরাল অবৈধ রাষ্ট্র ব্যবস্থা চালনা করছিলেন, যা কর ফাঁকি ও কোটি কোটি টাকার জালিয়াতির সঙ্গে যুক্ত। কড়া নিরাপত্তায় ঘেরা বিশেষ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার এই চক্রকে দেশের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন। দোষী সাব্যস্ত হলে এই স্বঘোষিত রাজাকে জীবনের বাকি দিনগুলো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কাটাতে হতে পারে।