বারাসাতে বৃষ্টির মাঝে মর্মান্তিক মৃত্যু, শর্ট সার্কিটে প্রাণ গেল এক ব্যক্তির

আমুদরিয়া নিউজ : বারাসাতের ন’পাড়া কালীবাড়ি রেশন দোকান এলাকায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুমন মুখোপাধ্যায়। বয়স ৫১ বছর। বৃষ্টির জেরে শর্ট সার্কিট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন সুমনবাবু। বৃষ্টির কিছুক্ষণ পর হঠাৎ তাঁর বাড়ি থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় তাঁরা দ্রুত বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন, মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এরপরই তাঁরা তাঁর  বাড়ির লোকজনদের খবর দেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরেও খবর দেওয়া হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

বৃষ্টির জেরে শর্ট সার্কিট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *