আমুদরিয়া নিউজ: চাকরি দেওয়ার নাম করে প্রায় ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ঝাড়গ্রামে তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার দফায় ওই টাকা নিয়েছিলেন তিনি। পরে টাকা ফেরত চাইলে অভিযোগকারীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
গভীর রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হতে পারে। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। অন্যদিকে, অভিযুক্তের পরিবারের দাবি, মমতাপন্থী তৃণমূল করার কারণেই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। গ্রেফতারির সময় বাড়ির দরজা শাবল দিয়ে ভাঙার অভিযোগও করেছেন পরিবার।
Total Views:
0