আমুদরিয়া নিউজ : শক্তিশালী ঘূর্ণিঝড় মাটিতে আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে গতি কমে যাওয়ায় সাধারণ হয়ে উঠল। শুক্রবার ভোরে ওড়িশার ধামারা ও ভিতরকণিকা এলাকার উপকূলে ডানা আছড়ে পড়ে। ঘণ্টায় ১২- কিলোমিটার বেগ ছিল। কিছুক্ষণের মধ্যে তা কমে ৮০-৯০ প্রতি কিমি হয়েছে। বিকেলের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। এখনও অবধি বড় মাপের ক্ষয়ক্ষতির খবর ওড়িশায় নেই পশ্চিমবঙ্গেও তেমন খবর মেলেনি।
ডানার কারণে ওড়িশা ও কলকাতা থেকে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল বৃহস্পতিবার বিকেল থেকে। শুক্রবার সকালে তা চালু করানো হয়েছে। তবে ট্রেন চলাচল ওই এলাকায় স্বাভাবিক হয়নি। কারণ বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে।
Total Views:
0