বৃদ্ধার জন্য থামল লোকাল ট্রেন, চালকের মানবিকতায় মুগ্ধ নেটিজেনরা

আমুদরিয়া নিউজ : লোকাল ট্রেন ধরার তাড়াহুড়ো নিত্যযাত্রীদের কাছে খুবই পরিচিত দৃশ্য। এক মুহূর্তের দেরিতেই মিস হয়ে যেতে পারে ট্রেন, আর তাতেই শুরু হয় দিনের নানা সমস্যা। কিন্তু সম্প্রতি মুম্বইয়ের একটি স্টেশনে দেখা গেল একেবারে অন্যরকম, মন ছুঁয়ে যাওয়া ছবি।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেন ছেড়ে দেওয়ার পর প্ল্যাটফর্ম দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন এক বৃদ্ধা। বয়সের ভারে এক হাতে লাঠি নিয়ে হাঁটছেন তিনি। পায়ের অবস্থা ভালো নয়, ফলে দৌড়ে ট্রেন ধরা তাঁর পক্ষে প্রায় অসম্ভব এবং বিপজ্জনকও।

এই দৃশ্য নজরে আসতেই মানবিকতার পরিচয় দেন লোকাল ট্রেনের চালক। তিনি ট্রেনের গতি কমান এবং কয়েক মুহূর্তের জন্য ট্রেনটি থামিয়ে দেন, যাতে বৃদ্ধা নিরাপদে ট্রেনে উঠতে পারেন। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধাকে কামরায় উঠতে দেখা যায়।

একবার প্ল্যাটফর্ম ছাড়ার পর সাধারণত লোকাল ট্রেন যাত্রীদের জন্য থামে না। সেই জায়গায় দাঁড়িয়ে চালকের এই মানবিক সিদ্ধান্ত সকলের মন জয় করেছে। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রেনচালককে।

 

View this post on Instagram

 

A post shared by Om Tripathi (@life_is_trains)

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *