নেপালে বন্যায় মৃত বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার

আমুদরিয়া নিউজ: নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭ হয়েছে। বুধবার দেশটির পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও ভারত থেকে উদ্ধার হয়েছে মরদেহগুলি। এখনও নিখোঁজ ৪,৮৫৮ জন। বন্যাকবলিত এলাকা থেকে ৬,৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে প্রায় ৮ হাজার পুলিশকর্মী নিযুক্ত রয়েছে। নতুন করে বন্যার আশঙ্কায় বহু পরিবারকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *