3d rendering humanoid robot with ai text in ciucuit pattern

এআই ডেটা সেন্টারে ৭৪০ কোটি ডলার বিনিয়োগ করবে টিসিএস

আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো খাতে বড় বিনিয়োগের পথে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস। তেলেঙ্গানার হায়দ্রাবাদে ২৬৪ একর জমির ওপর তৈরি হবে বিশাল এআই ডেটা সেন্টার ক্যাম্পাস।

প্রায় ৭৪০ কোটি ডলার বিনিয়োগে গড়ে উঠবে এই প্রকল্প। এক গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারটি ধাপে ধাপে তৈরি করা হবে। এআই মডেল প্রশিক্ষণ ও ইনফারেন্সের জন্য থাকবে উচ্চক্ষমতার জিপিইউ এবং লিকুইড-কুলড কম্পিউটিং পরিকাঠামো।

টিসিএস জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে এআই সংস্থা ও বড় ক্লাউড পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে পরিষেবা দেওয়ার পরিকাঠামো তৈরি করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *