কার্টুন এঁকে বিশ্বরেকর্ড পড়ুয়াদের

আমুদরিয়া নিউজ : হাতের জাদুতে মাতল তামিলনাড়ু। ছবি আঁকায় তৈরি হল বিশ্ব রেকর্ড। মাত্র ৫১ মিনিটে আঁকা হল এক হাজারটি কার্টুন। কৃতিত্বে ভিলুপ্পুরমের এক দল ছাত্র। রামজি ওভিয়া অ্যাকাডেমির তরফে ‘কালাম বিশ্ব রেকর্ড’ নামে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তরুণ প্রতিভাদের উৎসাহিত করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল। বিশেষ করে পড়ুয়াদের উদ্বুদ্ধ করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। মূলত ৭৫ মিনিটে এক হাজারটি কার্টুন আঁকার টার্গেট দেওয়া হয়ছিল এই প্রতিযোগিতায়। প্রথম থেকে একাদশ শ্রেণীর সকল পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। কৃতিত্বের জন্য তাঁদের সার্টিফিকেট এবং পদকও প্রদান করা হয়। এই অনুষ্ঠানে পড়ুয়াদের উৎসাহিত করতে তাদের মা-বাবারাও উপস্থিত ছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *