তৃণমূলে বাড়ছে বিভেদের জল্পনা

আমুদরিয়া নিউজ :কলকাতার পর এবার দিল্লিতেও তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের দাবি সামনে এসেছে।  জানা গিয়েছে,লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে প্রায় ২০-২২ জন বিদ্রোহী শিবিরের পাশে দাঁড়িয়েছেন। এর আগে বিধানসভাতেও দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এবং স্থানীয় স্তরের অধিকাংশ জনপ্রতিনিধি বিদ্রোহী শিবিরকে সমর্থন করেন, তাহলে তারা নির্বাচন কমিশনের কাছে দলের নাম ও প্রতীকের দাবি জানাতে পারেন।

এদিকে বিদ্রোহী সাংসদদের একাংশ জানিয়েছেন, তারা সংসদে নিজেদের আলাদা পরিচয়ে কাজ করতে চান এবং আগামী তিন বছর এনডিএ-র সঙ্গে থাকার পক্ষেও মত প্রকাশ করেছেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের শিবির বিজেপির বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং গঠনমূলক বিরোধিতার রাজনীতি করবে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *