ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী স্পেন

আমুদরিয়া নিউজ : প্রচন্ড গতিতে চলা দুটি ট্রেন মুখোমুখি। আর তাতেই ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু কমপক্ষে ২১ জনের। জখমের সংখ্যা ১০০-রও বেশি। জানা গিয়েছে, রবিবার স্পেনের কর্ডোবায় লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে যায় মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে যাওয়া একটি হাই-স্পিড ট্রেন। সেসময় ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। উল্টোদিক থেকে ঠিক সেইসময়ই আরেকটি ট্রেন ওই লাইনে এসে পড়ে লাউনচ্যুত ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *