সিলিকোসিস আক্রান্তদের ক্ষতিপূরণ, পেনশনের দাবি বীরভূমে

আমুদরিয়া নিউজ : পাথর খাদানের শ্রমিকদের মধ্যে সিলিকোসিস রোগে আক্রান্তদের চিহ্নিত করা হলেও সরকারি সুযোগ সুবিধা মেলেনি তাঁদের। তাই আক্রান্তরা সোমবার বীরভূমের সিউড়িতে জেলাশাসকের দফতরে গিয়ে ৬ দুা দাবি পেশ করেন। তাঁদের অভিযোগ, মহম্মদবাজারের পাথর খাদানের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শতাধিক ব্যক্তিকে সিলিকোসিস আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পেনশন চালু করা হয়নি। সিলিকোসিস পরীক্ষায় সরকারি হাসপাতালে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করতে হবে। পাথর খাদানের বাতাসে যে পাথরের গুঁড়ো মিশে থাকে তা ফুসফুসে দিনের পর দিন গেলে সিলিকোসিস হতে পারে বলে মনে করা হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *