১ বলে ২০ রান! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝড় রোমারিয়ো শেফার্ডের

আমুদরিয়া নিউজ: ১ বলে ২০ রান করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝড় তুললেন রোমারিয়ো শেফার্ড। ক্যারিবিয়ান লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে তিনি এই কীর্তি গড়লেন। তাঁদের বিপক্ষে ছিল সেন্ট লুসিয়া কিংস। গায়ানার ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। বোলার ছিলেন ওশানে টমাস। ওভারের তৃতীয় বলটি তিনি নো করেন। সেই বলে শেফার্ড কোনও রান করতে পারেননি। ফ্রি হিটে শেফার্ড বড় ছক্কা হাঁকান। কিন্তু ওই ডেলিভারি করার সময়ে থমাস ফের ওভারস্টেপ করেন। ফলে আবার ফ্রি হিট পান শেফার্ড। শেফার্ড আবার ছক্কা হাঁকান। কিন্তু ওই বল করার সময়ে আবার নো বল করে ফেলেন থমাস। ফলে তৃতীয় বার ফ্রি হিট পান শেফার্ড। সেই বলটিও গ্যালারিতে ফেলেন তিনি। এভাবেই এক বলে ২০ রান তোলেন তিনি। সেই ম্যাচে শেফার্ড মাত্র ৩৪ বলে অপরাজিত ৭৩ রান করেন। গত বারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলে নজর কেড়েছিলেন শেফার্ড। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরিও করেছিলেন। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *