ওডিশার খনিতে পাথরধস, চলছে উদ্ধারকাজ

আমুদরিয়া নিউজ : ওডিশার ধেনকানাল জেলার পাথর খনিতে শনিবার রাতে পাথর ধসের ঘটনা ঘটেছে। খনির ভিতরে অনেক শ্রমিক চাপা পড়ে থাকার সম্ভাবনাও রয়েছে। শ্রমিকদের নিহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজ ত্বরান্বিত করতে চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সাহায্য পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের সরালেই প্রকৃত হতাহতের সংখ্যা জানা যাবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *