আইনি জট কাটিয়ে ফিরলেন অভিনয়ে, আবেগঘন মন্তব্য রাজপালের

আমুদরিয়া নিউজ : গত কয়েকমাসে অভিনেতা রাজপাল যাদবের ওপর দিয়ে কম ঝড় যায়নি। চেক বাউন্স মামলায় তিহাড় জেলে আটক ছিলেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন। নতুন করে শুরু করেছেন অভিনয়ও।

সম্প্রতি একটি ছবির প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে অভিনেতাকে। সেখানেই তিনি বলেন, “কী যে স্বস্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরলাম।” তাঁর পাশে দাঁড়ানোর জন্য গোটা বলিউড ইন্ডাস্ট্রিরও প্রশংসা করেছেন রাজপাল।

৯ কোটি টাকার একটি পুরনো চেক বাউন্স মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। ২০২৬ এর ফেব্রুয়ারি মাসের শুরতেই তিনি আত্মসমর্পন করেন। দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে তিহার জেলে পাঠিয়ে দেওয়া হয়। জেলে থাকার ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিনে জেল থেকে মুক্তি পান অভিনেতা। সম্প্রতি লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াতেও ফিরেছেন তিনি। স্ক্রিনে মুক্তির অপেক্ষায় তাঁর আসন্ন সিনেমা ‘ভূত বাংলা।’ আর সেই ছবির প্রচারে এসে স্বস্তির কথা জানালেন রাজপাল।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *