প্রকাশিত চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল

আমুদরিয়া নিউজ: প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। চলতি বছরে পরীক্ষার ৫০ দিনের মাথায় রেজাল্ট বার করল বোর্ড। এবছর ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পরীক্ষা দিয়েছিল। পাশের হার এবছর ৯০.৭৯ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯০ শতাংশ। ছেলেদের পাশের হার ৯২. ৩। মেয়েদের পাশের হার ৮৮.১৮। পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা।

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমানের রূপায়ন। সে পেয়েছে ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। সে কোচবিহারের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। দুপুর ২টো থেকে ফলাফল জানা যাবে পর্ষদের ওয়েবসাইটে (Official website: https://wbchse.wb.gov.in)। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *