উদ্বোধন হল রাসমেলার, ঘুরছে নাগরদোলা

আমুদরিয়া নিউজ : শনিবার সন্ধ্যায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার।

শুক্রবার রাসচক্র ঘুরিয়ে মদনমোহন ঠাকুরের রাস উৎসবের সুচনা করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।

রাসমেলা মাঠের পাশে এমজেএন স্টেডিয়ামে সাংস্কৃতিক মঞ্চে কোচবিহার পুরসভার চেয়ারম্যান, জেলা পুলিশ প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি,নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এদিন মেলার উদ্বোধন হয়। এদিন থেকেই মেলায় বিভিন্ন দোকান পাটে পণ্য সামগ্রী বিক্রি করতে দেখা যায়। তবে নাগরদোলা ও অন্যান্য জয় রাইড আলোয় সজ্জিত থাকতে দেখা গেলেও চালু হয়নি। মেলার মাঠে খাবারের দোকান গুলিতে মানুষকে এদিন থেকে ভিড় করতে দেখা গেছে। আজ মেলার প্রথম রবিবার। আজ থেকে নাগরদোলা ঘুরবে। অন্যান্য রাইড গুলির আনন্দ নিতে পারবেন জনগণ। বলাবাহুল্য এবার শুরু থেকেই মেলার আনন্দে মা তবে কোচবিহারের মানুষ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *