কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিপাকে সইফ-তাব্বু! জড়ালেন আইনি জটে

আমুদরিয়া নিউজ: ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন যোধপুরে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে বলিউড সুপারস্টার সলমন খান, সইফ আলি খান, তাব্বু, সোনালি বেন্দ্রে এবং নীলম কোঠারির বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালেই পাঁচ বছরের কারদণ্ড দেওয়া হয় সলমন খানকে। যদিও দু’ রাতের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। তবে তথ্যপ্রমাণের অভাবে সইফ, তাব্বু, সোনালি ও নীলম-কে বেকসুর খালাস করে নিম্ন আদালত।

কিন্তু রাজস্থানের নিম্ন আদালত তাঁদের নির্দোষ ঘোষণা করলেও রাজস্থান সরকার এই নির্দেশ মানতে পারেনি। তাঁদের খালাসের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি মনোজ কুমার গর্গ মামলাটি বিচারাধীন অন্যান্য মামলার সঙ্গে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি ২৮ জুলাই ধার্য করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ফের আইনি জটিলতায় জড়ালেন বলিউড তারকারা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *