আজ ভারতে আসছেন পুতিন, ভারতের সঙ্গে সামরিক চুক্তির অনুমোদন রাশিয়ার

আমুদরিয়া নিউজ : আজ ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দু দিনের সফরের ঠিক আগে রাশিয়ার সংসদ ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তি অনুমোদন করেছে। চুক্তি অনুসারে, দুই দেশের সামরিক বাহিনী একে অন্যকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে। অর্থাৎ এক দেশের বাহিনী অন্য দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে।
সূত্র অনুযায়ীস ভারত সফরে রাশিয়ার সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আসলোচনা ও সমঝোতা হতে পারে। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পুতিনকে স্বাগত জানানো হবে। দুই রাষ্ট্রপ্রধানের একান্ত বৈঠক হবে।
শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। তার পরে দুই দেশে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *