মনোনয়ন পেশের মিছিলে রঙিন হয়ে উঠল পুরুলিয়া

Colourful Purulia

আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে পুরুলিয়া ও বলরামপুর বিধানসভার একাধিক প্রার্থী মনোনয়ন পেশ করেন। ঢোল-দামসা বাজিয়ে মিছিল করেন কেউ। কেউ আবার ছৌনাচের শিল্পীদের সামনে রেখে মনোনয়ন পেশ করেছেন। ছৌনাচের তালে মনোনয়ন পেশের মিছিল করেছেন পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতিপ্রসাদ সিং দেও ও বলরামপুরের কংগ্রেস প্রার্থী সুকান্ত মাহাতো।

এদিনই বর্ণময় মিছিল নিয়ে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো। সব মিলিয়ে পুরুলিয়া শহর বসন্তের সকাল থেকে দুপুর অবধি হয়ে ওঠে রঙিন, বর্ণময়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *