PM taking charge of the office of the Prime Minister of India at South Block, in New Delhi on June 10, 2024.

মকর সংক্রান্তিতে নতুন দফতরে কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী

আমুদরিয়া নিউজ : মকর সংক্রান্তির দিন, ১৪ জানুয়ারি নতুন দফতরে কাজ শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত নতুন এক্সিকিউটিভ এনক্লেভ কমপ্লেক্স ‘সেবা তীর্থ’-এ স্থানান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রীর দফতর। স্বাধীনতার পর এই প্রথম দক্ষিণ ব্লক ছাড়ছে পিএমও। সূত্রের খবর, ‘সেবা তীর্থ–১’ ভবনে থাকবে প্রধানমন্ত্রীর দফতর, ‘সেবা তীর্থ–২’-এ ইতিমধ্যেই কাজ শুরু করেছে ক্যাবিনেট সচিবালয় এবং ‘সেবা তীর্থ–৩’-এ থাকবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতর। প্রায় ১,১৮৯ কোটি টাকা ব্যয়ে এল অ্যান্ড টি-র নির্মিত এই কমপ্লেক্সকে প্রশাসনিক কাজের আধুনিকীকরণ হিসেবে দেখছে কেন্দ্র। পিএমও সরে গেলে দক্ষিণ ও উত্তর ব্লককে জনসাধারণের জন্য জাদুঘরে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *