‘যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং একটি জীবনধারা’, যোগ দিবসে বার্তা মোদির

আমুদরিয়া নিউজ: শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এদিন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশেষ যোগব্যায়ামের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ৫ লক্ষ মানুষের সঙ্গে যোগে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি। তার সঙ্গে ছিলেন কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।  বিশ্ব শান্তিতে যোগ কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “যোগ সবার জন্য, এর কোনও বয়সের সীমা রেখা নেই। তাই এই যোগ দিবস হোক মানবতার জন্য যোগের নতুন যুগের সূচনা। যেখানে অভ্যন্তরীণ শান্তি বিশ্বনীতিতে পরিণত হবে।” মোদির কথায়, “যোগ আজ কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং একটি জীবনধারা। যোগ হল জীবনের শৃঙ্খলা। একইসঙ্গে এটা একটা ব্যবস্থা যেটা আমাদের আমি থেকে আমরা করে। আমরা বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতির অংশ।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *