অপারেশন সিঁদুর’ নিয়ে ছবির ঘোষণা! বিতর্ক শুরু হতেই পোস্টার ডিলিট করলেন নির্মাতারা

আমুদরিয়া নিউজ:  ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি করতে চেয়ে বিতর্কে জড়ালেন প্রযোজক নিক্কি ভগনানি এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার নামে বলিউডের দুই প্রযোজনা সংস্থা। শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বেজায় বিপাকে পড়েছেন দুই পরিচালক। উত্তপ্ত আবহে সিনেমার পোস্টার রিলিজ করায় নির্মাতাদের ‘লোভী, স্বার্থপর, নির্লজ্জ’ বলে ক্ষোভ উগড়ে দিচ্ছে নেটপাড়া। বিতর্ক তুঙ্গে উঠতেই এবার ক্ষমা চেয়ে সিনেমার পোস্টার সোশাল মিডিয়া থেকে তুলে নিলেন পরিচালক উত্তম মাহেশ্বরী। শনিবার সোশ্যাল মিডিয়ায় পরিচালক ক্ষমা চেয়ে লিখেছেন, “আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বপূর্ণ প্রচেষ্টার দ্বারা অনুপ্রাণিত হয়ে ‘অপারেশন সিঁদুরে’র উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র ঘোষণা করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *