কেরালায় দলিত তরুণী খেলোয়াড়কে যৌন নির্যাতনের ঘটনায় ধৃত বেড়ে ৫৭

আমুদরিয়া নিউজ : কেরালার পাথানামাথিট্টার এক দলিত মেয়ে খেলোয়াড়কে পাঁচ বছর ধরে যৌন নির্যাতনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫৭ জন। তরুণীর বয়স এখন ১৮ বছর। ১৩ বছর বয়স থেকেই খেলাধুলায় যুক্ত ছিল সে। কিন্তু, গত ৫ বছর ধরে ৬৪ জন তাকে নানা সময়ে নানা ভাবে ধর্ষণ করে। সরকারি ক্যাম্পে থাকার সময় থেকেই তাকে নোংরা ভিডিও দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সম্প্রতি কাউন্সেলিংয়ের সময়ে বিষয়টি সামনে আসে।

পুলিশ মামলার তদন্ত করে একাধিক কোচ সহ ২৭ জনকে গ্রেফতার করেছিল। পরে আরও ৩০ জনকে ধরা হয়েছে। ঘটনায় মোট ৬৪ জন অভিযুক্ত ছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *