নায়াগ্রা থেকে নিউইয়র্ক ফেরার পথে উলটে গেল পর্যটকবোঝাই বাস! নিহত অন্তত ৫

আমুদরিয়া নিউজ: নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে উলটে গেল পর্যটকবোঝাই বাস। দুর্ঘটনায় এক শিশু-সহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে, শুক্রবার সকালে (স্থানীয় সময়) পেমব্রোকের কাছে বাসটি নিযন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যায়। ওই বাসে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারনেই নিয়ন্তণ হারিয়ে উলটে যায় বাসটি। বাসের যাত্রীদের মধ্যে বেশিরভাগ পর্যটক ভারত, চিন এবং ফিলিপিন্সের নাগরিক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *