কিল, চড়, কামড়ে বর্ষবরণ

আমুদরিয়া নিউজ : বচসা থেকে গালাগাল। এক গ্রাহক কামড়ে দিলেন ওপর গ্রাহককে। বাংলা নববর্ষের সকালে রক্তারক্তির ঘটনাটি ঘটেছে চুঁচুড়া খাদিনা মোড়ে থাকা একটি সরকারি ব্যাঙ্কের কিয়স্কে। মঙ্গলবার সকালে ওই কিয়স্কে পাশবই আপডেট করতে আসেন প্রবীণ দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তাঁর কাছে চারটি পাশবই ছিল। তাঁর পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন, তাঁর একটা পাশবই আপডেট করতে হবে, তাঁর একটু তাড়া আছে। অভিযোগ, প্রথম ব্যক্তি দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে উল্টে গালিগালাজ করতে শুরু করে দেন। কটুক্তি শুনে দ্বিতীয় ব্যক্তিও পাল্টা গালিগালাজ শুরু করেন। এরপরেই শুরু হয় হাতাহাতি। দ্বিতীয় ব্যক্তির হাত কামড়ে রক্ত বার করে দেন প্রথম জন। এমনকি মুখে ঘুষিও মারেন বলে অভিযোগ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *