বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন নীরজ

আমুদরিয়া নিউজ: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে পৌঁছে গেলেন নীরজ চোপড়া। টোকিওয় প্রথম থ্রোয়েই তাঁর জ্যাভলিন ৮৪.৮৫ মিটারের দূরত্ব অতিক্রম করে। যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ‘এ’ থেকে নীরজ ছাড়া ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় প্রচেষ্টায় ৮৫.২৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিমও। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ৮৪.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবেন প্রতিযোগীরা। সব মিলিয়ে সেরা ১২ জনকে নিয়ে হবে ফাইনাল। ফলে ৮৪.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে না পারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে দুই গ্রুপ মিলিয়ে প্রথম ১২ জনের মধ্যে থাকতে হবে। ভারতের অন্য প্রতিযোগীদের মধ্যে ফাইনালে উঠেছেন সচিন যাদবও।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *