কানপুর আইআইটির হস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যু

আমুদরিয়া নিউজ : আইআইটি কানপুরের হস্টেল থেকে এক গবেষক ছাত্রীর দেহ মিলেছে। বৃহস্পতিবার হস্টেলের একটি ঘরের দরজা ভেঙে ২৮ বছর বয়সি ছাত্রীর দেহ উদ্ধার হয়। তাঁর ঘর থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। পুজোর মধ্যে ঘটনাটি ঘিরে আলোড়ন পড়েছে আইআইটিতে। ছাত্রীটি আর্থ সায়েন্সে পিএইচডি করছিলেন।

দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএসসি এবং ঝাঁসির বুন্দেলখণ্ড ইউনিভার্সিটি থেকে এমএসসি করে তিনি কানপুরে ভর্তি হন। পুলিশ জানিয়েছে, সম্ভবত, বুধবার মাঝরাতে ছাত্রীটি আত্মঘাতী হন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হস্টেলে তাঁর ঘরের দরজা বন্ধ দেখে পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে ও পুলিশে খবর দেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *